অপরাধ সংবাদ

ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রাণ গেলো জুলেখার

 

সুমিত সরকার উদয়
ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আব্দুল মজিদ উরফে হেলিমের স্ত্রী জুলেখা (৬৫) নামে একজন নিহত হয়েছে। উক্ত মারামারিতে বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসার জন্য ফুলপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন রবিবার আনুমানিক ৪টা জুলেখা খাতুনের ছাগল ওয়াহাবের শিমগাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় সংঘসে লিপ্তত হয় যার ফলে নিহত হয় জুলেখা খাতুন (৬৫)। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button