রাজনীতি

ভালুকায় আওয়ামী লীগের গণ মিছিল অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ অক্টোবর সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বি এন পি জামাতের হত্যা, নৈরাজ্যে, ষড়যন্ত্রের প্রতিবাদে এ গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুল হক জজ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মহিউদ্দিন, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, দলীল লেখক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button