ময়মনসিংহ বিভাগরাজনীতি

ভালুকায় বিএনপির অবস্থান কর্মসূচি

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি : ছাত্র-জনতার উপর গুলি ও গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ২নং ওয়ার্ড থেকে বের হয়ে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাসট্যান্ড বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম, পৌর বিএনপির আহাবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ, রুহুল আমীন, মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত  ছিলেন। এসময় বক্তারা ছাত্র-জনতা শেখ হাসিনাসহ সকলকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button