বিভাগীয় খবরময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের হালুয়াঘাটে পানিতে পরে ২ শিশুর মৃত্যু

শ্রেষ্ঠ রায়

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের হালুয়াঘাটে খালে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিলডোরা ইউনিয়নে পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ ঘটনা ঘটে তারা সম্পর্কে ফুফু-ভাতিজা।

আব্দুল্লাহ পশ্চিম দরিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার ছেলে আর জান্নাত বুরহান উদ্দিনের মেয়ে। তুলা মিয়া বুরহান উদ্দিনের ছেলে।

পরিবার জানায়, সন্ধ্যায় বাড়ির পাশে বালুয়াকান্দা খালের কাছে খেলাধুলা করছিল এই দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। এরপর তাদের খুঁজাখুঁজি করে পাওয়া না গেলে একপর্যায়ে খালে তাদের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পরিবারের লোকদের খবর দিলে তারা তাদের বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে তুলা মিয়া বলেন, আমার ছেলে আব্দুল্লাহ  মাদ্রাসায় পড়ত। সে বাড়িতে আসছে বেড়াতে। এসে তার ফুফু জান্নাতকে নিয়ে খেলতে গিয়েছিল খালের পাড়ে। পরে খালে পড়ে ডুবে গিয়ে দুই জনেই মারা গেছে।

এ ঘটনায় এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আমি কিছুক্ষণ আগে জেনেছি, ঘটনাস্থলে আমার অফিসার পাঠিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button