ময়মনসিংহ বিভাগ

মেহেরপুরে এবি পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন রফিকুজ্জামান সভাপতি, নুরুজ্জামান সদস্য সচিব

আসাদুজ্জামান খান

মেহেরপুর প্রতিনিধি: গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার রাজনীতিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), মেহেরপুর জেলা শাখা এর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। অনুমোদিত কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতা, মো:রফিকুজ্জামান রফিক-কে সভাপতি এবং সংগঠক হিসেবে পরিচিত, মো:নুরুজ্জামান তাজল-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অব্যবস্থা, অনিয়ম ও জনবিচ্ছিন্নতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের কণ্ঠস্বরকে সামনে আনা, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে সাহসী ভূমিকা রাখাই এই কমিটির মূল অঙ্গীকার।

নবনির্বাচিত সভাপতি রফিকুজ্জামান রফিক বলেন, “এই দায়িত্ব কোনো পদ-পদবির নয়, এটি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার। অন্যায়, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে আমরা আপসহীনভাবে লড়াই করবো। এবি পার্টি মানুষের আশা-ভরসার নাম।”

সদস্য সচিব নুরুজ্জামান বলেন, “আমরা সুবিধাভোগী রাজনীতির ধারাকে প্রত্যাখ্যান করি। মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চনা আর ক্ষোভকে শক্তিতে রূপান্তর করাই আমাদের রাজনীতি। সংগঠনকে ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে থাকবো।”

নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের খবরে, স্থানীয় এবি পার্টি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন, এই নেতৃত্বের হাত ধরেই এলাকায় এবি পার্টি আরও সংগঠিত, আরও শক্তিশালী ও আরও জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

রাজনৈতিক সচেতন মহলের মতে, বর্তমান প্রেক্ষাপটে এই আহ্বায়ক কমিটি এবি পার্টির জন্য, একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো অধ্যায় হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button