অপরাধ সংবাদময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের ফুলপুরে মাদকসহ আটক ১জন

প্রতিনিধি,ফুলপুর(ময়মনসিংহ)
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়ার দিকনির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদক বিরোধী উদ্ধার অভিযান পরিচানা করে বৃহস্পতিবার দিবাগত রাত এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানাধীন ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজারস্থ সুজনের সেলুনের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৩২)কে আটক করা হয়।
আমিনুল ইসলাম ফুলপুর থানার রামভদ্রপুর নয়াপাড়ার মৃত নবী হোসেন কারী ও মোছাঃ জহুরা খাতুনের সন্তান।
আমিনুলের কাছ থেকে ৫টি নীল রংয়ের বায়ুরোধক জিপার (পলিকাগজ) এর ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১,০০০ (এক হাজার) পিচ এ্যামফিটামিনযুক্ত হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ওজন .১০ X১০০০= ১০০(একশত) গ্রাম, মূল্য অনুমান (১০০০ X ৩০০)=৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায় আমিনুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button