ময়মনসিংহ বিভাগ

ভালুকায় কলেজ উদ্বোধন

ইয়াসির আরাফাত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুলে এন্ড কলেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। হবিরবাড়ী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রাণের বিদ্যাপীঠ এখন কলেজে রুপান্তরিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি করেন আলহাজ্ব শাহাব উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক বি.এ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম খান মানিক, বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষিকা, কলেজের নতুন শিক্ষকরা, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে শিক্ষাথীদের জীবন আলোয় ভরে তোলার জন্য অনেকেই বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য রাখেন। হবিরবাড়ীর মানুষের প্রায় ১২-১৪ বছরের আশার ফল এই কলেজ। কলেজের নতুন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সকলেই আনন্দিত। এলাকাবাসি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তার একমাত্র সন্তান বর্তমান চেয়্যারমেন ও স্যাবেক শিক্ষক মো: তোফায়েল আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button