একই কবরস্থান থেকে দ্বিতীয় বারের মতো কংকাল উধাও

ভালুকা উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে একই কবরস্থানে দ্বিতীয় বারের মতো তিনটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২০ডিসেম্বর) সকালে কবরের মাটি খোঁড়া দেখে কঙ্কাল চুরির ঘটনা প্রকাশ পায়। চুরিকৃত কঙ্কালগুলো হলো, হবিরবাড়ি সীডস্টোর বাজারের বাসিন্দা একই পরিবারের দুই ভাই মৃত ইয়াকুব আলী ও মৃত ইব্রাহীম মিয়া ও তার স্ত্রী মৃত সুফিয়া খাতুন।
স্থানীয়রা জানায়, লবনকৌঠা গ্রামের আইয়ুব আলী মাস্টারদের পারিবারিক কবরস্থান এটা।সকালে তাদের এক আত্বীয় কবরস্থানের কবর জিয়ারত করতে গেলে সে সময় একটি কবর খুঁড়া অবস্থায় দেখতে পান। এসময় কবরস্থানে গিয়ে দেখেন, তিনটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানাযায়, এর আগে গত (১৭মে) কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এই কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় থানায় লিখিতভাবে কেউ কোনো অভিযোগ দেয়নি।



