ঢাকা বিভাগ

কুমিল্লায় ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু

শরিফুল ইসলাম সুজন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ছাগলের কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারের পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষকের নাম বিল্লাল সরকার (৪২)। তিনি এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পাশের বাড়ির জাকির হোসেনের দুইটি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের ভাবি সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখেন।

বিষয়টি জানতে পেরে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে নিতে এসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কালন মিস্ত্রি, তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা অস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে হামলা করে। হামলার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button