খেলাধুলাঢাকা বিভাগ

গাজীপুরে প্রীতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের তেলিপাড়া এলাকায় এক প্রীতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে ভাষা শহীদের স্মরনে মিনি ঠিকাদার কল্যাণ পরিষদের উদ্যোগে এ
প্রীতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রীতি ক্রিকেট বিআরইবি, ও পবিস একাদশ বনাম বাংলাদেশ মিনি ঠিকাদার কল্যাণ সমিতি একাদশ ক্রিকেট টুনামেন্ট খেলায় বিআরইবি, ও পবিস একাদশ জয়ী হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুতের(১) সিনিয়র জেনারেল ম্যানেজার মো.আবুল বাশার আজাদ।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশ মিনি ঠিকাদার কল্যাণ সমিতির ঢাকা উত্তর জোনের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ঠিকাদার ঐক্য পরিষদের সভাপতি মো.এনামুন হক সরকার, বাংলাদেশ মিনি ঠিকাদার কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. জামির হোসেন প্রমূখ।

পরে বিজয়ী দল বিআরইবি, ও পবিস একাদশকে পুরষ্কার তুলে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button