ঢাকা বিভাগ

গ্রেপ্তার ইউটিউবার আলম হাসান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর হামলা

গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর হামলা করেছে দুর্বত্তরা। গত মঙ্গলবার গাজীপুর আদালত চত্ত্বরে হামলার পর গতকাল দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাংবাদিকদের উপর আবারও হামলা করে তাঁরা।

আহত সাংবাদিকরা বলেন, ইউটিবার আলম হাসানসহ প্রায় বেশ কিছু সন্ত্রাসী তাঁদের উপর হামলা চালায়।এ-সময় হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ভয়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করে। প্রায় আধাঘন্টা ধরে চলে এই ছুটাছুটি, এসময় রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে হাসপাতালে কর্মরত আনসার সদস্য এবং হাসপাতালের কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানার সহকারী উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে আলম হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।

সাংবাদিকরা আরও বলেন, আলম হাসান একজন ইউটিউবার বা ব্লগার সে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে সোস্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে। ওই ভিডিওতে দেখা যায় দেশের সুনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশন কে নিয়েi কুরুচিপূর্ণ বক্তব্য দেয় এবং এশিয়ান টেলিভিশনের সরকার কর্তৃক অনুমতিপত্র বাতিল করে দিতে বলে, এরকম মন্তব্য কি করে একজন ব্লগার করতে পারে বলে সাংবাদিকরা বলেন। এবিষয় জিএমপি কমিশনারের দিকনির্দেশনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button