ময়মনসিংহ বিভাগ

ভালুকায় তুলার গোডাউনে আগুন

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহের ভালুকায় একটি সুতার কারখানার তুলার গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩ টার সময় ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোঁয়া ও আগুন দেখতে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ভালুকার দুটিসহ ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল থেকে ফায়ার সার্ভিসের মোট ৭ টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পানির অভাবে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে গোডাউনে থাকা বেশির ভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে তারেদর দুইটিসহ মোট সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্ট করা হচ্ছে। তাছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে চারপাশের আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুটা সময় লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button