সারাদেশ
হৃদরোগে আক্রান্ত হয়ে জামাত নেতা দেলােওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।
সোমবার ঢাকায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রোববার তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার তার আরেকটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
ঢাকার বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রেজাউর রহমান বিবিসি বাংলাকে বলেন, ‘’রাত ৮টা ৪০ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে (হার্ট অ্যাটাক) হয়ে তার মৃত্যু হয়েছে। এর আগে সন্ধ্যায় তার আরেকটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।‘’



