জাতীয়

ভালুকার হবিরবাড়িতে জাতীয় শোক দিবস পালন

ইয়াসির আরাফাত
স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১২টায় ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়নে সকল মুক্তিযুদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং হবিরবাড়ী ইউনিয়ন এর সর্ব স্তরের জনগণের উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহের-১১ আসনের সংসদ সদস্য সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুসহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ আর অন্যান্য নেতৃবৃন্দরা। বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button