ফুলপুরে ভাতের পাতে স্বস্তি ফেরাও প্রতিপাদ্যে মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুরে চালের দাম বৃদ্ধি ও জনজীবনে তীব সংকট মোকাবিলা জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ (১ জুলাই) মঙ্গলবার দুপুর ১২ টার সময় ছনকান্দা বাজার রাস্তায় ময়মনসিংহের অন্যচিত্র ফাউন্ডেশনের সৌজন্য এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শতশত কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, চালের দাম হঠাৎ বৃদ্ধিেত খাবারের পরিমান কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের লোকজন। বাজারের এমন ভয়াবহ পরিস্থিতিে সাধারণ মানুষেরা কম দামে নিম্নমানের চাল ক্রয় করছেন। এর ফলে পুষ্টিহীনতা বাড়ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। পরিসংখ্যানগত দিক থেকে পরিকল্পনা কমিশনের তথ্যমতে,মে মাসের সামগ্রিক খাদ্য মুল্যস্ফীতিতে চালের মুল্যবৃদ্ধির প্রভাব এককভাবে ছিল প্রায় ৪০ শতাংশ। বোরা মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও বাজারে স্বস্তি আসেনি। এর জন্য দায়ি অবৈধ মজুদদারী ও বাজার মনিটরিং।
প্রধান অতিথি ময়মনসিংহ অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, জাতিসংঘের খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। গবেষণার দেখা যায়, প্রতি ১০ জনে ৩ জন প্রয়োজনীয় খাদ্য সংস্থান করতে পারে না। বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেবে ২০২৪ সালের শেষে নুন্যতম খাবারের জন্য একজন মানুষের মাসিক ব্যয় ছিল ৩ হাজার ৫১ টাকা যা, খাদ্য দারিদ্র্যসীমার চেয়ে ৬৯.৫% বেশি।
এ সময় তিনি আরও বলেন, চালের দাম কমাতে হলে সরকারকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। মানুষের ক্ষুধা কোন রাজনৈতিক বিষয় না, এটি মানবাধিকার।
গবেষক ও উন্নয়নকর্মী ইমন সরকার বলেন,চাল এখন নিম্ন আয়ের মানুষের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে। খাদ্য মৌলিক অধিকার হলেও বর্তমানে তা উপেক্ষিত।
এ সময় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তফা খান, শাহ্ নাফিউল্লাহ সৈকত, সমাজ কর্মী মাহমুদুল হাসান রাব্বি প্রমুখ।



