ময়মনসিংহ বিভাগসারাদেশ

ভালুকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার ভালুকা মডেল থানার মাধ্যমে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে রানা এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি এর সামনে ফাঁকা জায়গা হতে বুধবার (১৩মার্চ) রাত ৮টার সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম উপজেলার রাজৈ উড়াহাটি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button