সিলেট বিভাগ

সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সিলেটের টুকেরবাজার এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. মিজানুর রহমান।

নিহতের নাম রুবেল আহমদ (২০)। নিহত রুবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকার রফিক আহমদের ছেলে। ঘটনাস্থলে তিনি মারা যান।এ ঘটনায় আহত হয়েছেন মাসুক মিয়া (৩০) নামে আরেক যুবক। তিনিও একই এলাকার বলে জানা যায়।

জালালাবাদ থানার ওসি মো.মিজানুর রহমান বলেন, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর রুবেল আহমদের মৃত্যু হয়েছে। ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আহত যুবককে পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button