অন্যান্যময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের ফুলপুরে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

সুমিত সরকার উদয়

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুর উপজেলার মধ্যনগরে বাড়ির পাশের পুকুরে পড়ে আবু বকর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ মার্চ মঙ্গলবার আনুমানিক ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা আনুমানিক ১০টার দিকে শিশু আবু বকর অন্যদের সাথে খেলা করছিলো। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে পুকুরের পানিতে দেখতে পাওয়া যায় শিশুটিকে। পরে অচেতন অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক শিশুটি কে মৃত ঘোষণা করেন এবং তিনি জানান স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুর মৃত্যু হয়।

প্রতিবেশী জাকির হোসেন জানান,আমিনুল ইসলাম বিয়ের পর ৩ মেয়ে সন্তানের বাবা হোন । এরপর একটি ছেলে সন্তান হয়। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি পাগলের মতো হয়ে গেছে। বাড়ির শিশুর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর আহাজারি যেন থামছেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button