সারাদেশ

লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইমামের

কামাল হোসেন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৪৭) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ইশার আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

কামরুল হাসান জেলার সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুন নূর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, গত দুই বছর ধরে কামরুল হাসান শাকচরের বায়তুন নূর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করে আসছেন। আজ ইশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button