আন্তর্জাতিক
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ডেস্ক রিপোর্ট: জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো।
জার্মান ভূবিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে হয়েছিল।গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোককাইদো।দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। হোককাইদো ছাড়াও দেশের অন্যান্য অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পে।
এর আগে গত সপ্তাহেও চীনের শেংডং প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন আহত হয়েছিলেন।
ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল ভূমিকম্পে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল।



