ঢাকা বিভাগ

সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের নিয়ে ভিন্ন ধারায় কাজ শুরু করেছে শতদ্রু ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: আজ জয়দেবপুর রেলস্টেশনে প্লাস্টিকের বিনিময়ে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে শতদ্রু ফাউন্ডেশন,বাংলাদেশ।

এইসময় উপস্থিত ছিলেন শতদ্রু ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক একরামুল হক জিহাদ ও সাধারণ সম্পাদক আরিফ সহ আরো অনেকে। এসময় প্রতিষ্ঠাতা বলেন “প্রতি শুক্রবার দুপুরেই এই কার্যক্রম চলমান থাকবে জলবায়ু পরিবর্তন প্রতিরোধেই মূলত এই উদ্দ্যোগটি নিয়েছে শতদ্রু ফাউন্ডেশন।

তিনি আরো বলেন; জলবায়ু পরিবর্তন প্রতিরোধ ও পরিবেশকে সুন্দর করার জন্য এই উদ্দ্যোগ শতদ্রু ফাউন্ডেশন এর। সংগৃহীত প্লাস্টিক পরবর্তীতে রিসাইকেলিং করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button