সারাদেশ
রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

অমিত হাসান ইমন
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক ও সার ব্যবসায়ী মিজানুর রহমান মুকুকে (৪৭) গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ মে) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামের কলম শেখের ছেলে শাকিবুল হাসান (১৬), আনন্দ সরকারের ছেলে আকাশ সরকার (১৯), ইন্দ্রজিৎ সরকারের ছেলে রামপ্রাসাদ সরকার, অজিৎ সরকারের ছেলে বিজয় সরকার (১৮) ও অরবিন্দু সরকারের ছেলে বাদল সরকার (১৮)।
বিস্তারিত আসছে…



