ময়মনসিংহ বিভাগ

সাংবাদিক আসাদুজ্জামান ফজলুর পিতার ইন্তেকাল

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ভালুকা প্রেস ক্লাবের আজীবন সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভালুকা প্রতিনিধি জনাব আসাদুজ্জামান ফজলু সাহেবের পিতা উপজেলার রাজৈ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস.এম. জামিরাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আঃ মান্নান (৮৫) সাহেব আজ শনিবার সকালে ঢাকায় তাঁর আত্ত্বিয়ের বাসায় ইন্তেকাল করেন

( ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে ভালুকা প্রেসক্লাব পরিবার গভীর ভাবে শোকাহত।

ভালুকা প্রেসক্লাব বিশ্বাস করে যে, স্বনামধন্য এ গুণী শিক্ষক তাঁর স্বীয় কর্মের মাধ্যমে যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন। আমরা মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনাসহ শোকসপ্ত পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করছি।

মরহুমের জানাজা নামাজ বাদ আসর রাজৈস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button