ময়মনসিংহ বিভাগ
ভালুকায় যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর মানবিক কর্মসূচীর অংশ হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এমপি মহোদয়ের নির্দেশে গরিব,দুঃস্থ,অসহায় ও সাধারণ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
আজ ১৬ এপ্রিল রোজ রবিবার সিডস্টোর বাজার আল মদিনা শপিং কমপ্লেক্স সংলগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শাখায় এ উদ্যোগ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আনিসুর রহমান রিপন সাধারন সম্পাদক এজাদুল হক পারুল ও ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা।



