ঢাকা বিভাগ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স হবে ৩৫ বছর: সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করা হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। চাকরিতে প্রবেশের বয়সসীমা সরকারের এই মেয়াদে সম্পন্ন হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মন্ত্রী।
তিনি বলেন, চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স আরও বাড়ানো উচিত। মাত্র ৫৭ বা ৫৯ বছর বয়সে একজন মানুষ অবসরে গিয়ে আর অন্য কাজ করতে পারবে না। তাই অবসরের বয়স আরও বাড়ানো উচিত। আর অবসরের বয়স বাড়লে চিন্তার কিছু নেই। তরুণরা যেন চাকরিতে প্রবেশের সুযোগ পায়, সেজন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হবে। সরকারে ঊর্ধ্বতন মহলে বিষয়টা আগেই আমি বলছি। এখন এই দুটি নিয়েই সরকার কাজ করছে।
সোমবার (১ অক্টোবর) রাজধানীর সমাজসেবা অধিদফতরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, যেসব মানুষের পেনশন স্কিম বন্ধ ছিল সেটা আবার চালু হচ্ছে। অর্থমন্ত্রী আগেই ঘোষণা করেছেন বয়স্কদের পেনশন স্কিক চালু হবে। আমি আবারও বলছি এটা নিয়ে কাজ শুরু হয়েছে। সব কাজ প্রায় শেষ হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) গাজী মো. নুরুল কবির, অতিরিক্ত সচিব আবু মো. ইউসুফ, অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button