শিক্ষা ও সংস্কৃতি

আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট: এসএসসির বাংলা প্রথমপত্র এবং দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষার মধ্য দিয়ে আজ রবিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেসাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে ৩০ মে শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ মে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শুরু হয়ে ৪ জুন শেষ হবে। পরীক্ষা উপলক্ষে আগামী ২৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।।গতকাল ঢাকার বাইরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেও তাদের শাস্তির আওতায় আনা হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্র ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। এর মধ্যে ৯৭ হাজার ৩৩৪ জন ছাত্র এবং ৩০ হাজার ৪৩৩ জন ছাত্রী।২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এ ছাড়া প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button