ময়মনসিংহ বিভাগশিক্ষা ও সংস্কৃতি

ভালুকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব ভালুকার আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হলরুমে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় বিষয়ের পক্ষ দল। প্রতিযোগিতায় পক্ষ দল হিসাবে অংশগ্রহণ করে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দল হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের ফাইজা নাবীলাহ। বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় : সর্বত্র বাংলা ভাষার প্রচলনই মাতৃভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে। প্রতিযোগিতায় বিজয়ী হয় ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার, ভালুকা এর অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান। এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন ভালুকা সরকারি কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম সুবিন, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাইদুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন এপেক্সিয়ান লুৎফর রহমান এবং টাইম কিপিং করেন এপেক্সিয়ান সজীব।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ভালুকার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button