ফরিদগঞ্জের মীরপুরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম
ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পৌর ৩নং ওয়ার্ডের মীরপুর গ্রামে মীরপুর তরুণ সমাজ কর্তৃক গতকাল ২০শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আয়োজন করা হয় ১০ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল।
মাহফিলের প্রথম অধিবেশনে মাওলানা শরিফুল ইসলাম ও এয়ার রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় শুরু হয় এলাকার কচিকাঁচা সোনামণিদের নিয়ে কোরআন তেলাওয়াত হাম নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা।
এরপর ওই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারপরে চলতে থাকে, ধারাবাহিক আলোচনা।
আলোচনায় বক্তারা, যুবকদের উদ্দেশ্যে মাদক সন্ত্রাস দেশদ্রোহী দেশপ্রেমী ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান। ইসলামের পথে থেকে নিজের জীবনকে সুন্দর করার জন্য কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসির করেন।
সভাপতির বক্তব্যে, আলহাজ্ব সৈয়দ আহমেদ মুন্সী বলেন, আমাদের এলাকার ছেলেপেলেরা আলহামদুলিল্লাহ দ্বীন ও মানুষের সেবায় কাজ করছে।
আপনারা সবাই এই এই সংগঠনের প্রতি নেক নজর রাখবেন, যাতে করে তারা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা করতে পারে।



