জাতীয়

মহান মে দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে ‌ জাতীয় শ্রমিক লীগ ‌ ফরিদপুর জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা শাখার উদ্যোগ ‌ এক প্রস্তুতিমূলক সভা শুক্রবার রাতে শহরের ‌ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে ‌ অনুষ্ঠানে আগামী পহেলা মে ‌ মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও ‌ জনসভা সিদ্ধান্ত নেওয়া হয়।

ঐদিন সকাল দশটায় মহান মে দিবস উপলক্ষে ‌ শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলি সড়কে ‌শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স ‌ অনুষ্ঠিতব্য জনসভায় ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ‌ বাংলাদেশ আওয়ামী লীগের ‌ প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান।
বিশেষ অতিথি থাকবেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের ‌ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ‌ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ‌ ঝরনা হাসান পৌর মেয়র অমিতাভ বোস।
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ‌ শহীদ ডাকুয়া। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ‌ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব ইমান আলী মোল্লা, কোতোয়ালি থানার শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মদ মিঠু মিয়া, শহর শ্রমিক লীগের আহবায়ক মোবারক খলিফা, সদস্য সচিব মোঃ মাহফুজ, জেলা কমিটির সদস্য মুজিবুর রহমান মজিদ, সাগর আহমেদ দুলাল সাইদুর রহমান হিরু, ইউনুস আলী প্রামাণিক, মমিনুজ্জামান মমিন, এনায়েত হোসেন পারভেজ, মোঃ আব্দুল ওহাব, মোহাম্মদ বেলাল হোসেন, মোঃ শওকত আলী, লাকি নাজমুল প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button