ময়মনসিংহ বিভাগ

ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন, মা গ্ৰেফতার

ইয়াসির আরাফাত: ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে ৯ বছরের কন্যা শিশু কৃত্তিকা চক্রবর্তী খুন হয়েছে। মেয়েকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক মা কেয়া চক্রবর্তী কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাদেক তালুকদারের বাসায় এই ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, শুক্রবার বিকেলে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর দরজা বন্ধ করে লাশের পাশেই বসে ছিলেন কেয়া চক্রবর্তী। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে শিশুটির বাবা প্রসেনজিৎ চক্রবর্তী পুলিশে খবর দেন। রাতে দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহীন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। তারা খাগড়াছড়ির রামগর উপজেলার বাসিন্দা। নিহতের পিতা প্রসেনজিৎ চক্রবর্তী ভালুকায় ভাড়া বাসায় থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। শিশুটির মা কেয়া চক্রবর্তী আট মাসের অন্তঃসত্ত্বা।

ওসি আরও জানান, নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন। ঘটনার সময় স্বামী বাইরে থাকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এ ঘটনায় কেয়া চক্রবর্তীকে আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button