বিশ্ব নবীর স্মরণে, ভয় করিনা মরণে স্লোগানে প্রকম্পিত ভরাডোবা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব নবীর স্মরণে, ভয় করিনা মরণে স্লোগানে প্রকম্পিত ভরাডোবা। আজ শুক্রবার আসরের নামাজের পরে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ডে ভারতে নবীজিকে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড হাইওয়ে রোডের উভয়পাশ পদক্ষিন করে সকলেই বাজারে সমবেত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতীব মাওলানা আশরাফুল আলম হাবিবী ও সঞ্চালনা করেন নতুন বাসস্ট্যান্ড বাইতুল আমিরাত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবূ সাঈদ শামছীবক্তব্য রাখেন, হাইস্কুল জামে মসজিদের খতীব মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেন জাকারিয়া হাফেজ তারাব সহ আরো অনেকেই, ভরাডোবার ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রুহুল আমিন, আশরাফুল আলম রকি,রমিজ,মাহদি,রুমান,জিহাদ,মাহিন,জাহিদ, রিফাত সিয়াম সহ এলাকার সর্বস্তরের মুসলিম জনতা।



