ময়মনসিংহ বিভাগ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিকশা চাপায় জান্নাত আরা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জান্নাত উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জান্নাত তার চাচা এমরান মিয়ার সাথে স্কুলে যাচ্ছিল। এ সময় ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারীচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে (জান্নাত) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ভালুকা সরকারি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button