ময়মনসিংহ বিভাগ

ভালুকায় নিরাপদ সড়কের দাবিতে এইচ ডি টি’র মানববন্ধন

আরাফাত সিদ্দিকী আল-আমিন:আর নয় সড়কে মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথিকের পথ চলা শ্লোগানে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ তারিখ) সকালে উপজেলার ভরাডোবা-সাগরদীঘি সড়কে উথুরায় হিউম্যান ডেভেলেপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল আলম খোকন, হিউম্যান ডেভেলেপমেন্ট ট্রাস্ট এর সভাপতি শফিউল আলম কায়েস, সাধারণ সম্পাদক রাতুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা সড়কে অটোরিকশা চলাচলের প্রতিবাদ জানিয়ে সচেতনতা মুলক বক্তব্য রাখেন।

ভরাডোবা-সাগরদীঘি সড়কে গত কয়েক দিনে শিক্ষার্থী সহ ৫ জন সড়ক দূর্ঘটনায় নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button