ময়মনসিংহের ফুলপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

সুমিত সরকার উদয়
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত হয়েছে। ফুলপুরে আলোদি গ্ৰামের বাবুলের দোকানের সামনে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যামল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা স্থলে গিয়ে জানা গেছে, ভিকটিম শ্যামল (২৭) ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের আলোকদি গ্রামের মৃত হযরত আলী ছোট ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, সে বালু ও ড্র্রাম ট্রাকের ব্যবসায়ী ছিলেন। সে পরিবারের ৫ ভাই ও ২ বোন মধ্যে সবার ছোট। ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টার দিকে আলোকদি গ্ৰামে ঘটনা সূত্রে জানা গেছে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি ভাবে ক্ষতবিক্ষত করেছে। শ্যামল ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে এলাকা নিয়ন্ত্রণে আনে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভুক্তভোগী পরিবার কে আশ্বস্ত করে বলেন, এই খুনের সাথে যারাই জড়িত আছে তাদেরকে বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, যারা এই খুনের সাথে জড়িত রয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।



