রাজনীতি

রাজশাহীতে লিটন ও‌ সিলেটে আনোয়ারুজ্জামান মেয়র নির্বাচিত

ডেস্ক রিপোর্ট: সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ-বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনের ফলে দুই সিটিতেই মেয়র পদে বিপুল ভোটে নৌকার প্রার্থীরা জয় লাভ করেন। রাজশাহীতে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি পান ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আগেই নির্বাচন বর্জন করা ইসলামী আন্দোলনের মুরশিদ আলাম পান ১৩ হাজার ৩৯৩ ভোট। লিটন ১ লাখ ৪৬ হাজার ৪০৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

সিলেটে ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৩২১ ভোট। তবে জাতীয় পার্টি এ ফল প্রত্যাখ্যান করেছে। থেকেই সিলেট ও রাজশাহীতে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

এ সময় নারী-পুরুষ ভোটারদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তবে রাজশাহীতে ভোটগ্রহণকালে এক পর্যায়ে বৃষ্টি হওয়ায় কিছু সময়ের জন্য ভোটার উপস্থিতি কমলেও পরে আবার বাড়ে। প্রথমবারের মতো ইভিএমে (ইলেক্ট্রনিক ভোর্টিং মেশিন) ভোট দিয়ে খুশি ভোটাররা। তবে সবচেয়ে বেশি খুশি হয় তরুণ ভোটাররা। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরায় সার্বক্ষণিক ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতীয় নির্বাচনের আগে আবারও পরীক্ষায় উত্তীর্ণ হয় ইসি। এ কারণে সন্তোষ প্রকাশ করে তারা।সেই সঙ্গে সর্বমহল থেকে স্বস্তি প্রকাশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button