আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) সকালে মদিনা থেকে মক্কা নগরীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মোহাম্মদ ফোরকান (৫০) ও বাঁশখালী উপজেলার কাতুরিয়া ইউনিয়নের মোস্তফা আলী (৪৮)।

নিহত মোহাম্মদ ফোরকানের ছোট ভাই মোহাম্মদ লোকমান বলেন, “আমার বড় ভাই ফোরকানের জেদ্দার সাদী মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত শনিবার তার আরেক বন্ধু মোস্তফা আলীকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারত করতে গিয়েছিলেন। মদিনায় জিয়ারত শেষে মক্কায় ওমরা হজ পালন করতে যাওয়ার সময় গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে। আমরা সোমবার সন্ধ্যায় প্রবাসে থাকা আত্মীয়-স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। এখন মরদেহ কীভাবে দেশে আনা যায় সে বিষয়ে চেষ্টা করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button