ভালুকায় দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন সুমন
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় রফিকরাজু ক্যাডেট স্কুলে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রফিকরাজু ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে ৪ ও ৫ মার্চ দুইদিন ব্যাপী ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রফিকরাজু ক্যাডেট স্কুল, ভালুকা শাখার পরিচালক মোঃ আজিম উদ্দিন সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলতাব উদ্দিন আকন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন ভালুকা পৌরসভার মেয়র ডা. এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রফিকরাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভা ৪ং ওয়ার্ডের কাউন্সিলর আনছারুল ইসলাম সবুজ, রফিকরাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিদ্যালয়ের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রফিকরাজু বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শিক্ষায় বিশেষ অবদানের জন্য শিক্ষার্থীদের দাদু ও নানুদের মাঝে সেরা দাদু/নানু পুরস্কার প্রদান করা হয়।



