স্বাস্থ্য ও চিকিৎসা

তামাকজনিত রোগের কারণে প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: হোটেল, রেস্টুরেন্ট এবং ট্রেনে ধূমপানের জন্য নির্ধারিত এলাকার বিধান অকার্যকর। এসব জায়গায় ব্যাপকভাবে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অধূমপায়ীরা।জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং প্রগতির জন্য জ্ঞানের (প্রজ্ঞা) করা ‘প্রিভেলেন্স অ্যান্ড কমপ্লায়েন্স অব ডেজিগনেটেড স্মোকিং এরিয়াজ (ডিএসএ) ইন হসপিটালিটি ভেন্যুজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইন ঢাকা, বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণায় উঠে আসে এই চিত্র।

ঢাকা শহরের ১১৮টি আবাসিক হোটেল ও ৩৫৫টি রেস্টুরেন্ট এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৫৩টি ট্রেনের ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, মোট ৫২৬টি স্থানের মধ্যে মাত্র ৪১টিতে (৮ শতাংশ) ধূমপানের জন্য নির্ধারিত এলাকা (ডিএসএ) পাওয়া গেছে। সেগুলোর একটিও পরিপূর্ণভাবে আইন মেনে ডিএসএ রাখেনি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে), প্রজ্ঞা এবং ভয়েস আয়োজিত ‘বিল্ডিং এ টোব্যাকো ফ্রি বাংলাদেশ- লোকাল অ্যান্ড গ্লোবাল এভিডেন্স শেয়ারিং’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button