অন্যান্যময়মনসিংহ বিভাগস্বাস্থ্য ও চিকিৎসা

উপজেলা প্রশাসন ভালুকা ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ভারসাম্যহীন এক নারী উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় হাজিরবাজার সংলগ্ন স্থান থেকে ২৩ মার্চ রবিবার উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম চেঞ্জ এক্স এর যৌথ উদ্যোগে ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করা হয়।

জানা যায় মল্লিকবাড়ি ইউনিয়নের মেম্বার শাহাবুদ্দিন এর দেয়া তথ্যের ভিক্তিতে টিম চেঞ্জ এক্স এর একটি রেসকিউ টিম দ্রুত ঘটনা স্থলে গিয়ে ভারসাম্যহীন ও পরিচিয় হীন ঐ নারী টিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে । পরে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সার্বিক সহযোগিতায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ভারসাম্যহীন নারীকে পযবেক্ষন করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক জানান নারীটির একটি হাতে পঁচন ধরেছে এবং শারিরিক ভাবে অনেক দূর্বল।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান স্থানীয় মেম্বার সূত্রে তথ্যটি পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করেছি। তিনি আরো বলেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম চেঞ্জ এক্স’র রেসকিউ টিমের তৎপরতায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। টিম এক্স চেঞ্জ দারুণ কাজ করেছে। এরা আরো ভালো কাজ করবে বলে আমি আশাবাদী।

এসময় টিম এক্স চেঞ্জ’র স্বেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন তাজনুর আক্তার মনীষা,কুলসুমা আক্তার মীম,তাসলীমা আক্তার যুথি,শারমিলি নাহার ইভা,বর্ষা আক্তার ও শামস এমদাদ(তাওসিফ) সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button