আন্তর্জাতিক
পাকিস্তানে পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুক হামলায় ৯ জন নিহত

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১৮-২০ জন। নিহতদের মধ্যে পাঁচ জঙ্গি এবং চারজন সীমান্তরক্ষী ও পুলিশ সদস্য রয়েছেন। খবর জিও নিউজের।স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এরপর টানা প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে রাত পৌনে ১১টার দিকে পুলিশপ্রধানের কার্যালয়টি জঙ্গিমুক্ত ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খবরে বলা হয়েছে, নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান শুরু করার পর অন্তত তিনজন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন। বাকি দুজন অভিযানকালে গুলিতে নিহত হন।



