ঢাকা বিভাগ

প্রাইভেটকার চালানোর আড়ালে ইয়াবা বিক্রি করতেন পারভেজ

স্টাফ রিপোর্টার: অমিত হাসান ইমন রাজধানীতে মো. পারভেজ ২৮ নামের এক ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার, ১৩ জুলাই, সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর ৬ নং সেকশন এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার পারভেজ একজন ছদ্মবেশী ইয়াবা বিক্রেতা। তিনি ভাড়ায় প্রাইভেটকার চালান। মূলত তিনি এই প্রাইভেটকার চালানোর আড়ালেই ইয়াবা বিক্রি করেন। প্রাইভেটকার নিয়ে তিনি বিভিন্ন স্থানে ঘোরেন। এরপর রাত হলেই বিভিন্ন ক্রেতার কাছে তা পৌঁছে দেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় মিরপুর ৬ নং সেকশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে প্যান্টে বিশেষ কায়দায় লুকানো ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button