সারাদেশ
রাজধানীর রামপুরায় পাঁচতলা ভবনে আগুন, নিহত ১

ইকবাল মাহমুদ
রামপুরা(ঢাকা)প্রতিনিধি: রাজধানীর রামপুরায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে, তার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার ৯ মার্চ রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যম কে জানিয়েছেন ফায়ার সার্ভিসে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন।এরশাদ হোসাইন বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঁচতলা ভবনটির ছাদের ওপর স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে, কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।



