শিক্ষা ও সংস্কৃতি

তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। এ ছাড়া ৬ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন—এগুলো শেখানো হবে। তিনি বলেন, শিক্ষার্থী স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সব শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন, তারা ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। ফলে, তারা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না।

গত বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষাব্যবস্থা প্রণয়ন করছি। প্রাক্‌-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি, সেটি চালু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button