ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত; আহত-৩

ইয়াসির আরাফাত
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ইউ-টার্ন নেওয়ার সময় কভারভ্যান, প্রাইভেটকার, অটোরিকশার ও মালবাহী ট্রাকের চতুর্মুখী সংঘর্ষে আমছার আলী (৬৫) নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। এ-সময় আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯আগষ্ট) বিকেলে উপজেলার সিডস্টোর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমছার আলী ও নুরুল ইসলাম উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা গামী প্রাইভেটকার ও অটোরিক্সা ইউ-টার্ন নেওয়ার সময় কভারভ্যান সাথে সংঘর্ষ হয়, পরে প্রাইভেটকার গিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এবং ময়মনসিংহ গামী দ্রুত গতির মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার সাথে সংঘর্ষ লেগে ডিভাইডার উপরে উঠে ট্রাকটি উল্টে যায়। এতে অটোরিক্সাটি ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিক্সার যাত্রী আমছার আলী ঘটনাস্থলেই মারা যান এবং তার ছোট ভাই নুরুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচায় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যহত হয়। পরে হইওয়ে ও মডেল থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশার ও কভারভ্যান আটক করা গেলেও চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



