ময়মনসিংহ বিভাগ

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: অনলাইন নিউজ পোর্টালে ‘ভালুকায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় দখলের অপচেষ্টার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ কর‌ছি আ‌মি ভালুকা উপজেলাধীন ৪নং ধীতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর তোফাজ্জল হোসেন (জজ মিয়া)। আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। যেখানে শান্তিগঞ্জ বাজারে উল্লেখিত স্থানের জমিতে কোন দিনই শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নামে কোন কার্যালয় ছিল না; সেখানে দখলের চেষ্টায়ই অবান্তর।

১৯৯২ থে‌কে ২০১০ ইং পর্যন্ত ধীতপুর ইউ‌নিয়ন বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের অস্থায়ী কার্যালয় হিসা‌বে ছিল। বিএন‌পি অ‌ফিস সম্প‌র্কে অত্র এলাকাবাসীসহ আশপা‌শের উপ‌জেলার জনসাধারণ অবগত আ‌ছেন।২০১০ইং স‌নে আওয়ামীলীগ অ‌ফিস‌টি ‌জোরপূর্বকভা‌বে দখল ক‌রে নেয়। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তিত হলে পুনরায় বিএনপির অঙ্গ সংগঠন কার্যালয়টিকে অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করে আসছে। উল্লখ‌্য জ‌মি‌টি সরকারী খাস হি‌সে‌বে অর্ন্তভুক্ত।

আমা‌কে নি‌য়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে এতে আমি মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি অনলাইন পত্রিকাটির কাছে আরও দায়িত্বশীলতার সহিত সংবাদ পরিবেশন করবে বলে আশা রাখছি।

আ‌মি ইউপি চেয়ারম্যান থাকাবস্থায় দলমত নির্বিশেষে সকলের বিপদে-আপদে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সর্বদায়। তা প্রমা‌ণিত আমার ইউ‌নিয়‌নের সকল নাগ‌রিকগন।

আমা‌কে জ‌ড়ি‌য়ে যে সংবাদ‌টি প‌রি‌বেশন হ‌য়ে‌ছে সে বিষ‌য়ে ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ক্ষোভের সাথে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

আ‌মি কখনো কারোও সম্পদ জবর দখল করিনি এবং আমার জানামতে কারও কোন ক্ষতি করিনি। আমি উল্লেখিত অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button