ময়মনসিংহ বিভাগ

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ইয়াসির আরাফাত: ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত-অটোরিকশায় চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্ল্যাহ আমান (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার মা হাফিজা খাতুন।

রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ারী গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আমান উল্ল্যাহ গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় উসমান গনির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান। এ সময় তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুনও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শামছুল হোসাইন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button