ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির শাখা টিম গঠন

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহের ভালুকায় রবিবার (১৫ মার্চ)ভরাডোবা বাঘের বাজার মুহিব্বিয়া মাদানিয়া মাদরাসায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি বাঘের বাজার শাখা টিম গঠন করা হয়েছে।
ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল আলম হাবিবীর উপস্থিতিতে, মাওলানা কামরুজ্জামানকে টিম লিডার ও মেহেদী হাসান নিয়ন কে সহকারী টিম লিডার করে এই টিম গঠন করা হয়।
এ সময় ইত্তেফাকের কেন্দ্রীয় টিমের স্বেচ্ছাসেবক রমিজ রোহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভরাডোবা পুলিশ লাইন্স শাখা টিমের স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম আরো বক্তব্য রাখেন মোঃ রাকিবুল ইসলাম, মোঃ হিমেল , মোঃ এনামুল হক , মোঃ সাদ্দাম হোসেন সহ আরোও অনেকেই। পরে নতুন শাখা টিমকে শুভেচ্ছা জানানো হয়।
ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল আলম হাবিবী বলেন, আমরা এই টিম এই এলাকায় নতুন দিয়েছি। যাদেরকে টিমে রাখা হয়েছে তারা অনেক দিন ধরেই আমাদের সংগঠনের সাথে রক্ত নিয়ে কাজ করছে। আমি আশা করছি এই টিম গঠনের মাধ্যমে তাদের কার্যক্রম আরোও গতিময় হবে এবং তাদের বিভিন্ন মানবিক কাজ করতে সুবিধা হবে। আমি নতুন টিমের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক যেন তাদের মাধ্যমে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ সাধন করেন।
উল্লেখ্য ২০২১ সালের ফ্রেব্রুয়ারি মাসের ২১ তারিখে একতা সততা মানবিকতা ধার্মিকতা স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত হয় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি। রক্তসেবাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।



