ময়মনসিংহ বিভাগ

ভালুকায় অটো ও পিকআপ সংঘর্ষে নিহত দুই

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা-মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্পিনিং মিলের দুই নারী কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনা অটোরিকশার আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। নিহত দু’জন সহোদর বোন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক এসআই কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালের দিকে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারের কাছে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যায়। এসময় আহত হয় নিহতের আরেক বোনসহ ৫ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button