অন্যান্য

মুম্বাইয়ের অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই

ডেস্ক রিপোর্ট: মুম্বাইয়ের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই! অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়েছে, যা দেখে হতবাক সবাই! পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।

পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।

এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন। ভারতীয় গণমাধ্যমে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একেবারেই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button