রাজনীতি

ফরিদগঞ্জে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন ১৭ জন

এ আর রাকিবুল ইসলাম

চাঁদপুর(ফরিদগঞ্জ)প্রতিনিধি: নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বেজে উঠেছে ভোটের আমেজ। তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন-

১.মুহম্মদ শফিকুর রহমান ( বর্তমান এমপি)

২.ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (সাবেক এমপি)

৩. এডভোকেট জাহিদুল ইসলাম রোমান ( সাবেক উপজেলা চেয়ারম্যান )

৪. মোঃ আবু সাহেদ সরকার( সাবেক উপজেলা চেয়ারম্যান )

৫.ডা.হারুন অর রশিদ সাগর(সাবেক ছাত্রলীগ নেতা)

৬.আমীর আজম রেজা(আওয়ামীলীগ নেতা)

৭.এমরান চৌধুরী (সাবেক ছাত্রলীগ নেতা)

৮.মহিউদ্দিন খোকা(কেন্দ্রীয় যুবলীগ নেতা)

৯.হারিস মিয়া শেখ সাগর(কেন্দ্রীয় যুবলীগ নেতা)

১০.নাজমুন নাহার অনি( সাবেক ছাত্রলীগ নেত্রী)

১১.তোফায়েল আহমেদ(সাবেক ছাত্রলীগ নেতা)

১২.মুকবুল আহমেদ মুকুল(সাবেক ছাত্রলীগ নেতা)

১৩.জালাল আহমেদ(সিআইপি)

১৪. ডা.মোস্তফা হোসেন( চিকিৎসক নেতা)

১৫.লিয়াকত হোসেন রনি( সাবেক হকার্স লীগ নেতা)

১৬.ডা.বদরুন নাহার হৃদয় ( সাবেক সদস্য উপ কেন্দ্রীয় কমিটি)

১৭. আনোয়ার হোসেন লিটন(৩ নং ইউনিয়ন )

চাঁদপুর-৪ আসনটি ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮০২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৬৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button